স্টাইল ও স্বাচ্ছন্দ্যে নারীর নতুন সঙ্গী — ‘ভিক্টোরিয়া ব্যালেরিনা’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৭:৩৩ | আপডেট : ১ মার্চ ২০২৬, ০২:২৭
দেশের জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড বাটা বাংলাদেশ কর্মব্যস্ত নারীদের জন্য নিয়ে এসেছে নতুন জুতার কালেকশন ‘ভিক্টোরিয়া ব্যালেরিনা’। এই কালেকশন শুধু আধুনিক ও নান্দনিকই নয়, রুচিশীল ও আত্মবিশ্বাসী নারীর ব্যক্তিত্ব প্রকাশেও অনন্য।
নারীর স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে চলার ভাবনাকে কেন্দ্র করেই বাটা বাংলাদেশ নিয়ে এসেছে বহুল প্রতীক্ষিত ‘ভিক্টোরিয়া ব্যালেরিনা’ কালেকশন। এতে রয়েছে উন্নত মানের কুশনিং, বাতাস চলাচলযোগ্য উপাদান এবং নমনীয় সোল। এখন পর্যন্ত বাটার সবচেয়ে আরামদায়ক ব্যালেরিনা কালেকশন হিসেবে ‘ভিক্টোরিয়া ব্যালেরিনা’ সত্যিই অনন্য।
দেখতে স্টাইলিশ ভিক্টোরিয়া ব্যালেরিনা কালেকশনের জুতাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা সারাদিনের ব্যস্ত সময়কে করে তুলবে স্বাচ্ছন্দ্যদায়ক। এ কালেকশন যেমন একদিকে যেমন সৌন্দর্য প্রকাশ করবে, অন্যদিকে নিশ্চিত করবে সারাদিনের চলাচলে আরামদায়ক অনুভূতি। মিটিং হোক কিংবা বন্ধুদের সাথে আড্ডা অথবা দৃপ্ত পায়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া; ভিক্টোরিয়া ব্যালেরিনা কালেকশন নারীদের আত্মবিশ্বাসের সাথে পথ চলতে সাহায্য করবে। ভিক্টোরিয়া ব্যালেরিনা পায়ে প্রতিটি পদক্ষেপই হয়ে ওঠবে আত্মনির্ভরশীলতার প্রতীক।
ওয়্যারেবল ফ্যাশনে স্বাচ্ছন্দ্য নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন করেছে বাটা। ভিক্টোরিয়া ব্যালেরিনা কালেকশন ওমেন্স ফুটওয়্যারকে আরও আধুনিক ও আরামদায়ক করে তুলতে ব্র্যান্ডটির প্রতিশ্রুতিরই প্রতিফলন। এ কালেকশনের জুতাগুলো একইসাথে যেমন ফ্যাশনেবল ও স্বাচ্ছন্দ্যে ব্যবহারযোগ্য, তেমনি সাশ্রয়ী ও আভিজাত্যপূর্ণ এবং পরাও যাবে যেকোন অনুষ্ঠানে। বিভিন্ন রঙ এবং ডিজাইনে দেশজুড়ে নির্বাচিত বাটা শো-রুমে পাওয়া যাচ্ছে ভিক্টোরিয়া ব্যালেরিনা কালেকশনটি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত