সিরাজদিখান লক্ষিবিলাশে তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে জখম
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১১:১৯ | আপডেট : ১ এপ্রিল ২০২৬, ১৬:২৭
সিরাজদিখান উপজেলার লক্ষিবিলাশ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিমল মন্ডল (৪৯) নামে এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এতে তার শরীরে জখমসহ ডান হাতের মাংস থেতলে হয়ে যায়। তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষিবিলাশ গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পরিমল মন্ডল বাদী হয়ে সোমবার পাঁচজনকে আসামি করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, পরিমল মন্ডলের স্ত্রীর সঙ্গে একই এলাকার প্রভাত মন্ডল,শান্ত মন্ডল,সুমিত্রা মন্ডল,হনু মন্ডল ও নীল কমল মন্ডলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জেরে রবিবার সন্ধ্যায় সুরেষ মাস্টারের বাগান বাড়ির বাশ ঝাড়ের সামনে গেলে সুমিত্রা,শান্ত ও প্রভাত পরিমলকে গালমন্দ করে ।
এ সময় পরিমলের পরিবারকে গালমন্দ করতে নিষেধ করায় তাকে প্রতিপক্ষ শান্ত (২৫) ও তার মা সুমিত্রা লোহার রড দিয়ে পরিমল মন্ডলকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে তার শরীরে জখমসহ ডান হাতের ও বৃদ্ধাঙ্গুল থেতলে যায়।
এ সময় আহত পরিমল ও তার স্ত্রী জোন্সা ছোট মেয়ে ছোয়ার চিৎকার শুনে তার পরিবারের সদস্যরা এগিয়ে গেলে প্রভাত মন্ডল,শান্ত মন্ডল,সুমিত্রা মন্ডল,হনু মন্ডল ও নীল কমল পালিয়ে যায়। পরে পরিমল মন্ডলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় অভিযুক্ত প্রভাত মন্ডল,শান্ত মন্ডল,সুমিত্রা মন্ডল মোবাইল ফোনে বলেন, সামান্য বিষয় নিয়ে পুরমল মন্ডলের পরিবার আমাদের সঙ্গে ঝগড়া করতেন।
সিরাজদিখান থানার ওসি(তদন্ত) মোঃ হাবিবুর রহমান বলেন, মারামারির বিষয়ে লিখিত অবিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত