ষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না- এমপি আনিছুর রহমান 

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৭:৪৪ |  আপডেট  : ২৬ এপ্রিল ২০২৬, ১৯:৩৯

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার বলেছেন,যারা রাস্তাঘাটে পাগলের মত বকছেন মাইক একটা হাতে পেলেই বেয়াদবের মত আচরণ করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এসব ষড়যন্ত্র করে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের কোন ক্ষতি করতে পারবেন না কারণ এই সরকার জনগণের সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে।

রবিবার সকালে ডাসার উপজেলার শশীকর উচ্চ বিদ্যালয় ও কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

খোকন তালুকদার আরো বলেন,এটা ফ্যাসির সরকার না এই সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসে নাই, বিনা ভোটে ক্ষমতা আসে নাই, জনগণের মেন্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। কিছু ষড়যন্ত্রকারী মাইক নিয়ে রাজপথে তার সম্বন্ধে আজেবাজে মন্তব্য দিয়ে তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারবেন না বরঞ্চ মানুষ আপনাদেরকে ধিক্কার জানায়।

এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা,কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল,মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ফজলে এলাহী,কালকিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম,ডাসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম,কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী,ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত