শ্রীনগরে সাংবাদিক সুমনের পিতৃ বিয়োগ 

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সিগঞ্জ) থেকে

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১৬:২০ |  আপডেট  : ২০ মার্চ ২০২৬, ২২:৫৬

শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য ইতালি প্রবাসী সাংবাদিক জাকির হোসেন সুমনের বাবা ইন্তেকাল করেছেন " ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন  "। ১৯ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় পশ্চিম বেজগাও নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। চাকুরী জীবনে তিনি শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। 

অত্যন্ত সদালাপী, মিষ্টভাষী, ধার্মিক এই মানুষটি দুই মেয়ে এক ছেলে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে না ফেরার দেশে চলে গেলেন।  শ্রীনগর প্রেসক্লাবের সকল সাংবাদিক তার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছন।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত