শ্রীনগরে লায়ন্স ইন্টারন্যাশনালে উদ্যােগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

  নজরুল ইসলাম প্রতিনিধি ,শ্রীনগর(মুন্সীগন্জ)

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:৪৬ |  আপডেট  : ৩ জুন ২০২৬, ২২:২৩

 মুন্সীগঞ্জের শ্রীনগরে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যােগে শীতার্ত মানুষের  মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টায় উপজেলার দেউলভোগ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে লায়ন্স ইন্টারন্যাশনালের মেগা সার্ভিস কর্মসুচির অংশ হিসেবে মাদ্রাসার শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল আইডি ক্যান্ডিডেট নাজমুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন কাজী সাইফুল ইসলাম, ফারহানা বক্স,আশরাফ হোসেন খান,এসকে কামরুল, দেওয়ান নাসিরুল হক,আরো উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন্স তাজুল ইসলাম, জিএমটি ডিস্ট্রিক কো-অডিনেটর ফ্যামিলি ও ওয়েইম্যানস স্পেশালিষ্ট প্রফেসর জুলেখা বেগম জুই, রিজন চেয়ারপার্সন লায়ন রফিকুল বারি মুক্তা, লায়ন মোহাম্মদ হাসেম,লায়ন ইঞ্জিঃ সাগর, লায়ন সামাদ দেওয়ান,লায়ন আবু তাহের, লায়ন জসিম উদ্দিন মিয়াজি,লায়ন সদস্য শফিক মোড়ল,শামসুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত