শ্রীনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও দুইটি বিদ্যালয়ে সুরক্ষা কর্নার স্থাপন
নজরুল ইসলাম, শ্রীনগর মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশ: ৯ মার্চ ২০২২, ১৯:৪৯ | আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৪:৪০
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ ও দুইটি বিদ্যালয়ে সুরক্ষা কর্নার স্থাপন। বুধবার সকাল ১০টায় এলজি এসপি -৩ প্রকল্পের আওতায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ থেকে এই হুইল চেয়ার বিতরণ করা হয়। বেলা ১১টার দিকে ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজ ও কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে সুরক্ষা কর্নার স্থাপন ও শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন, শুভ্র প্রকাশ বিশেষ স্কুলের প্রতিষ্ঠাতা সুরাইয়া মনোয়ার, ইউপি সচিব হামিদুল হক প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত