শ্রীনগরে পরোয়ানা ভুক্ত পাঁচ আসামি গ্রেফতার
নজরুল ইসলাম, প্রতিনিধি , শ্রীনগর (মুন্সিগন্জ)
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৫ | আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২১
মুন্সীগঞ্জের শ্রীনগরে পরোয়ানা ভুক্ত ৫ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার সকালে তাদের মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হাসাড়া ইউনিয়নের আলমপুর গ্রামের কালাই চান শেখের ছেলে মারফত শেখ (৫৫), পাটাভোগ ফৈনপুর গ্রামের আবুল শেখের ছেলে রুবেল শেখ (৩০), ছনবাড়ী গ্রামের প্রদীপ সরকারের ছেলে সৌরভ সরকার (২৯), বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের হালিম শিকদারের ছেলে রহমান শিকদার (৪২) ও সাগর শিকদার (২৭)।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তারা বিভিন্ন মামলার পরোয়ানা ভূক্ত আসামি । রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে আজ সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত