শ্রীনগরে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত দোয়া ও আলোচনা সভা
নজরুল ইসলাম, শ্রীনগর প্রতিনিধি
প্রকাশ: ৩ আগস্ট ২০২৫, ১৬:০৬ | আপডেট : ৪ নভেম্বর ২০২৬, ১৭:২৭
বৈষম্য বিরোধি ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
৩ আগস্ট রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে দিন ব্যাপি এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের কার্যক্রম অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা বি এন পির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলীর আয়োজনে সভাটি দীর্ঘ সময়-ব্যাপী রাজনৈতিক নেতা কর্মীদের এক মিলন মেলায় পরিনত হয়।
জেলা বি এন পির আহ্বায়ক কমিটি সদস্য আলহাজ্ব মমিন আলীর সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বি এন পি নেতা আবদুল কুদ্দুস ধীরন। আর বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা বি এন পির সভাপতি সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, সদস্য সচিব আলী আনছার মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক সিকদার, মহিউদ্দীন, আজিজুল হক খান। আলী আসলাম মোল্লা, দেলোয়ার হোসেন ভূইয়া, জায়েদুল ইসলাম, তৈয়ব হোসেন মামুন, জাকির মোড়লসহ শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা বি এন পির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত