শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে তরুণকে গণধোলাই
গ্রামনগর বার্তা রিপোর্
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৪ | আপডেট : ২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১
প্রতীকী ছবি
রাজধানীর কামরাঙ্গীচরে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে সজিব (১৮) নামে তরুণকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার (৩১ জানুয়ারি) রাতে এই ঘটনাটি ঘটে।
শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
শিশুটির নানি জানান, লিপস্টিক দেওয়ার কথা বলে শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগীকে ডেকে নেয় পাশের ঘরের ভাড়াটিয়া সজিব। শিশুটিকে রুমে নিয়েই দরজা লাগিয়ে দেন তিনি। ওই সময়ে শিশুটির মা তার ছোট সন্তানকে নিয়ে বাথরুমে গিয়েছিলেন। ফিরে এসে তিনি দরজা বন্ধ দেখতে পেয়ে শিশুটিকে ডাকতে থাকেন।
দরজা খুললে শিশুটি জানায়, তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেছে। পরে সেখানে উপস্থিত লোকজন সজিবকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করেন।
জানা গেছে, সজীব স্থানীয় একটি কারখানায় কাজ করে এবং ওই বাসায় তার বড় ভাই ও ভাবির সঙ্গে থাকতো।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত