শিবগঞ্জ মোকামতলা ৭নং ওয়ার্ড যুব সংহতি কমিটি গঠন
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ৭ আগস্ট ২০২১, ২০:১৫ | আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯
বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়ন ০৭ নং ওয়ার্ড (মুরাদপুর) জাতীয় যুব সংহতি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোকামতলা জাতীয় যুব সংহতি আহবায়ক ফুল মিয়া প্রামানিকের সভাপতিত্বে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোকাতলা ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতি সদস্য সচিব শেখ ফজলুল বারী। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা তোফাজ্জল হোসেন মাহবুল সহ ইউনিয়ন জাতীয় পার্টি, যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ। পরে মোঃ তারেককে সভাপতি ও সৈকতকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য ৭নং ওয়ার্ড জাতীয় যুব সংহতি কমিটি ঘোষণা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত