শিবগঞ্জে দু গ্রুপের সংঘর্ষে নিহত একজন, আহত ৫
রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১৭:৩০ | আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৪:১৯
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির খেউনি গ্রামে খাস জমি দখল নেওয়াকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে নিহত-১, আহত-৫।
জানা যায়, মাঝিহট্ট ইউপির খেউনি গ্রামে দীর্ঘ দিন খাস জমি দখল ও অভ্যন্তরীন কোন্দলের জের ধরে রবিবার দুপুরে একই গ্রামের ইন্দাজ ফকির ও বাদশার লোক জনের মধ্যে সংঘর্ষ বাধে। উক্ত সংঘর্ষে খেউনি গ্রামের ৫জন আহত হয়।
আহতরা হলেন আজগর আলীর পুত্র বুলু মিয়া (৫৫), মিনহাজ, দুদু মিয়া, বাদশা,বাছেদ ও সাইদুল রহমান। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকালে বুলু মিয়া নিহত হয়।
এ ব্যাপারে মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা নিকট জানতে চাইলে তিনি জানান, জমিজমা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল সেই ঘটনায় মারপিটে একজন নিহত হয়েছে।
শিবগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন জানান, বুলু মিয়া নামের একজন নিহত হয়েছেন ও ৫ জন আহত হয়েছে। তিনি আরোও জানান মামলার প্রস্ততি চলছে এবং ওই গ্রামে শান্তি-শৃঙ্খলা জন্য পুলিশ অবস্থান করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত