শিবগঞ্জে জাতীয় ছাত্র সমাজের কম্বল বিতরণ
রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ২১:১৩ | আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪০
বগুড়া শিবগঞ্জে জাতীয় ছাত্র সমাজের উদ্যেগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার কিচক ইউনিয়নে অসহায়, গরীব ও দুস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আহসান হাবিব রেবুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত আহবায়ক রেজাউল করিম রেজা, কিচক ইউনিয়ন জাতীয় যুব সংহতির সদস্য সচিব আজাদুল ইসলাম, যুবনেতা আব্দুর রহিম, ছাত্র নেতা জিহাদ হাসান প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত