শিবগঞ্জে কিচক ইউনিয়নে হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত
রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২১, ১০:০২ | আপডেট : ২ নভেম্বর ২০২৬, ২২:৩১
বগুড়া শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে কানতারায় হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা ছাত্র সমাজের নেতা আইনুরের আয়োজনে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোকারম হোসেন খোকন।
এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্র সমাজের আহবায়ক দীপ্ত কুমার রনো, সদস্য সচিব রামিম ইসলাম পাপ্পু, কলেজ ছাত্র সমাজ নেতা ইমরান হোসেন, রিদয় হক, ছাত্র নেতা সৌরভ ইসলাম,আপন চৌধুরী, হাসান,ওয়াসিব আল ওহী, তোহাব, তরিকুল, প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত