শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ১১:২৯ |  আপডেট  : ২৩ জুন ২০২৬, ০৮:৩৯

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (৩০ মে) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে আবারও মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত তাঁর মাজারে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ঢল নামে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত