রাজধানীর বাংলামোটরে আরকে টাওয়ারে আগুন
গ্রামনগর বার্তা রিপোর্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১৪:০৪ | আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৯:৫৬
রাজধানীর বাংলামোটরে আরকে টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ১০ তলা ভবনের ছয় তলায় আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত