রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মহিলার মৃত্যু

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৭:৪৮ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬

কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃত্যু হয়েছে।থানা স‚ত্রে জানা গেছে, রোববার ভোরের দিকে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের মীরবাগ এলাকার বিজলের ঘুন্টি নামক স্থানে রাস্তা পারাপারের সময় দ্রæতগামী একটি অজ্ঞাত বাসের ধাক্কায় এক মধ্যবয়সী মহিলা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রæত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই মহিলার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত