যে কোন দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত সরকার: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২১, ১৯:৪৩ | আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০১:৪১
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেছেন, যে কোন দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত সরকার। আমাদের কোন সংকট নেই, কোন শঙ্কাও নেই। অর্থ বা খাদ্য কোন কিছুরই ঘাটতি নেই। এখন সর্বচ্চ রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার সরকারের হাতে রয়েছে। জনগনের প্রয়োজনে সে রিজার্ভ মানি ব্যয় করা হবে। সোমবার দুুপুরে মেহেরপুরের মুজিবনগরে পরিদর্শনে গিয়ে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন মন্ত্রী।
তিনি আরোও বলেন, গেল বছরে করনোকালিন সময়ে কিছু অসাধু চেয়ারম্যান ত্রান বিতরণের অনিয়মের সাথে জড়িত ছিলো। তাদেরকে শাস্থির আওতায় আনার কারণে এ বছরে কোথাও কোন অনিয়মের খবর পাওয়া যায়নি।
মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা প্রশাসক ডাঃ মনছুর আলম খাঁন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম.এ খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহিন সহ সরকারের উর্দ্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত