ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় আদালতে হাজিরা দিলেন মির্জা ফখরুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২২, ১৩:৩৮ |  আপডেট  : ৪ আগস্ট ২০২৬, ১৬:৩৩

১০ বছর আগে সিটি করপোরেশন ময়লার গাড়ি ভাংচুরের মামলায়  ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে হাজিরা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে মহানগর হাকিম আদালতে যান তিনি। হাজিরা শেষে মির্জা ফখরুলের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, এটি একটি গায়েবি মামলা। যা ২০১২ সালের ৯ ডিসেম্বর দেওয়া হয়। 

তিনি আরও বলেন, মামলায় অভিযোগ করা হয়, প্রধান বিচারপতির বাসার সামনে এই হামলার ঘটনা ঘটে। যা বাস্তবে ঘটেনি। পুলিশ যে গায়েবি মামলা দেয়, এটা তার বড় উদাহরণ। এই মামলার জন্মই হয়েছে বিরোধী দলকে দমন করার জন্য।

আদালতের সীমাবদ্ধতার কারণে এই মামলার চার্জ শুনানির কার্যক্রম হয়নি, পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে বলেও এ সময় জানান তিনি।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত