মোংলা পশুর নদী থেকে জীবিত হরিণ উদ্ধার, করমজলে অবমুক্ত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ১৯:১৪ |  আপডেট  : ২৫ আগস্ট ২০২৬, ১৩:০৭

বাগেরহাটের মোংলা পশুর নদী থেকে ভাসমান অবস্থায় একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) বিকেলে স্থানীয় জেলেরা মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকার নদী থেকে হরিণটি উদ্ধার করে। পরবর্তীতে বন বিভাগের লোকেরা সুন্দরবনের করমজেলে অবমুক্ত করে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক বলেন, জয়মনির ঘোল এলাকায় নদী থেকে স্থানীয় জেলেরা হরিণটি উদ্ধার করে। পরবর্তীতে আমাদেরকে খবর দিলে আমরা হরিণটি নিয়ে আসি। করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্রের পাঠিয়েছি।

করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, চাঁদপাই রেঞ্জের বনরক্ষীরা আমাদের কাছে একটি হরিণ হন্তান্তর করেছে। হরিণটি একটু দুর্বল ছিল। আমরা হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেছি। তিনি আরও বলেন, বাঘের তারা খেলে বাঁচার জন্য যে কোন হরিণ দিগ্বিদিক দৌড় শুরু করে।  তখন সামনে নদী থাকলেও হরিণ নদীতে ঝাপ দেয়। এই হরিণটিও হয়ত বাঘের তারা খেয়ে নদীতে লাফিয়ে পড়েছে। পরে স্রোতের টানে জয়মনির ঘোলের দিকে ভেসে গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত