মেহেরপুর জেলা আইনজীবী সমিতি’র নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪২ |  আপডেট  : ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে দিকে জেলা আইনজীবী সমিতির অফিস কক্ষে আনুষ্ঠানিক ভাবে দায়ীত্ব হস্তান্তর করা হয়। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি এ্যাডঃ মিয়াজান আলী নবনির্বাচিত সভাপতি এ্যাডঃ মারুফ আহমেদ বিজনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। 

এ সময় বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি এ্যাডঃ মিয়াজান আলী, নব-নির্বাচিত সভাপতি মারুফ আহমেদ বিজন, বিদায়ী সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন। পরে নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নব-নির্বাচিত সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক একেএম জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন রাসেল, কোষাধক্ষ্য আরিফুজ্জামান, গ্রন্থাগার ও সাংস্কৃতিক সম্পাদক এহান উদ্দিন (মনা), সদস্য রোকেয়া খাতুন, রুত শোভা মন্ডল, শফিউল আজম খান বকুল, ফয়সাল নাসরুল্লাহ কনক, সেলিম রেজা গাজী, সাইদুর রহমান রিপন সদস্য বুলবুলি খাতুন সহ এ্যাডঃ কামরুল হাসান, এ্যাডঃ মোখলেছুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত