মেহেরপুরে অবরোধের সর্মথনে বিএনপি’র ঝটিকা মিছিলে
ইসমাইল হোসেন,মেহেরপুর
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ১৪:৫৫ | আপডেট : ৪ নভেম্বর ২০২৬, ০৯:০০
বিএনপির ডাকা অবরোধের পঞ্চম ধাপের প্রথম দিনে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি।
আজ বুধবার সকাল ছয়টার দিকে মেহেরপুর শহরের কাথুলি জেডকে ফিলিং স্টেশনের সামনে থেকে ঝটিকা মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁথুলি বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় মিছিলটি নেতৃত্ব দেয় পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। অবরোধের কারণে সকাল থেকেই সীমিত আকারে আন্তঃ জেলা বাস চলাচল করলেও মেহেরপুর থেকে ঢাকা গামী পরিবহন ছেড়ে যায়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়ে সাধারণ জনগণ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত