মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ 

  ‌মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জ

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ১৮:৫৮ |  আপডেট  : ২৬ অক্টোবর ২০২৬, ২০:২১

মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। গত ১৭ জানুয়ারি সোমবার বিকালে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় থেকে এ বিতরণ কর্মসূচী শুরু করে। প্রায় দুই শতাধিক অসহায় দরিদ্র শিক্ষার্থী,পথচারী, মহিলা ও শিশু অতিথিদের মধ্যে কম্বল বিতরন করেন মুন্সীগঞ্জ অনলাইন প্রেসক্লাব।

বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন  দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি মনজুর মোকসেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক ও চয়নিকার সম্পাদকআলী আকবর, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের, সাবেক সভাপতি আব্দুস সামাদ, সামসুল হুদা হিটু, ২০২২ - ২০২৩ কমিটি মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি, কাজী বিপ্লব  হাসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি হোসেনে হাসানুল কবির, কামাল,যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাদবর, সাখাওয়াত হোসেন মানিক, রাজ মল্লিক, কোষাধ্যক্ষ নাজমুল হাসান মিলন, প্রচার সম্পাদক  সালমান হাসান, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ বেগম হীরা, শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ খান সহ আরো অনেকে। 

এছাড়াও উপস্থিত ছিল মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নির্বাহী সদস্য কামাল হোসেন, আনোয়ার হোসেন, কার্যকরী সাধারণ সদস্য লিটন মাহমুদ,  কাদির খান,মোঃআ‌নিসুর র‌লিন ,মোঃসাগর মাহমুদ সহ আরো অনেকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত