মুন্সীগঞ্জে বৈরী আবহাওয়া নগর কসবায় ঈদের জামাত অনুষ্ঠিত

  লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১২:৪১ |  আপডেট  : ২৩ আগস্ট ২০২৬, ১৪:১৫

বৈরী আবহাওয়ার মধ্যেও মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার অন্তর্গত ৯নং ওয়ার্ডের নগর কসবা গ্রামের যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত।  (শনিবার, ২১ মার্চ) সকালে হালকা বৃষ্টি ও মেঘলা আকাশ থাকা সত্ত্বেও মিজান ঈদগা মাঠের পরিবর্তে মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সকাল ৮ টায় নগর কসবা জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হয় ।জামাতের ইমামতি করেন নগর কসবা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাকির হোসেন।খুতবা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহ র শান্তি কামনায বিশেষ মোনাজাত করা হয়।

ঈদুল ফিতরের জামাত পড়তে আসা মুসল্লিরা বলেন, ‘আবহাওয়া খারাপ হলেও আমরা সবাই একসঙ্গে নামাজ পড়তে পেরে খুবই আনন্দিত। আজকের এই আনন্দের দিনে আমার আহ্বান থাকবে সবাই মিলে দেশের জন্য কাজ করে দেশকে একটি সমৃদ্ধশালী হওয়ার কাজে ভূমিকা রাখি।’
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত