মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা

  মুন্সীগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৬:২৪ |  আপডেট  : ২৬ এপ্রিল ২০২৬, ১৯:২২

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বসত বাড়িতে অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা পেয়েছে বসত ঘর। রবিবার সকাল ৯ টার সময় উপজেলার রাউথগাঁও তেউতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৯.০৮ মিনিটের সময় মোবাইলে সংবাদ আসে রাউথগাঁও তেউতিয়া এলাকার মোঃ জিতু শেখের  বসত বাড়িতে আগুন লেগেছে। সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়। আগুনে কেউ হতাহত হয়নি। 

আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনে টিনের রান্নাঘর ও লাকড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারনে আশেপাশের অনেক বসত ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত