মাদারীপুরে ২৫০ শয্যার হাসপাতাল চালুর দাবীতে মানববন্ধন
শফিক স্বপন, মাদারীপুর:
প্রকাশ: ১ জানুয়ারি ২০২২, ১৮:৩৭ | আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০০:৩৪
মাদারীপুর লেকেরপাড় শহীদ কানন চত্বরের সামনে শনিবার(১ জানুয়ারী২০২২) বিকেলে মাদারীপুর-শরীয়তপুর আ লিক সড়কে মাদারীপুওে সদ্য নির্মিত ২৫০ শয্যার হাসপাতালটি চালুর দাবীতে মানববন্ধন করেছে জেলা প্রায় ৫০টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার বিকেল ৪টা থেকে ৫টা প্রর্যন্ত প্রায় ১ ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুরের সভাপতি এডভোকেট মশিউর রহমান পারভেজ,পাশে আছি মাদারীপুরের আরিফুল ইসলাম পাপ্পু, তারুন্যের প্রভাত সংগঠনের সভাপতি সোয়েব প্রমুখ।
বক্তারা অবিলম্বে মাদারীপুরে নির্মিত ২৫০ শয্যার হাসপাতালটি দ্রুত চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামণা করে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদিন নাছিম ও স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান কে আহবান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত