মাদকবিরোধী অভিযানে ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৩, ১২:৪০ |  আপডেট  : ১৩ মার্চ ২০২৬, ২১:০১

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০২৪ পিস ইয়াবা, ১৯৬ পুরিয়া হেরোইন, ১৪৫ বোতল ফেনসিডিল ও ১০ কেজি ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

 


ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (১ জানুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩০টি মামলা রুজু হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত