মাদকদ্রব্য বিক্রি ও সেবনের বিরুদ্ধে গ্রেফতার অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ১২:১৩ | আপডেট : ৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬
ফাইল ছবি
মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ১৮৪ পিস ইয়াবা এবং ১১ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
_1653984417.gif)
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) ফারুক হোসেন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত