অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার দাবি
মহাসড়কে টমেটো ফেলে নাটোরে সড়ক অবরোধ কৃষকদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৪:৩৪ | আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪২
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে অবরোধ করেছেন ভুক্তভোগী কৃষকরা। এসময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়েন ঢাকা ও রাজশাহীগামী যাত্রীরা।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের বন বেলঘড়িয়া বাইপাস এলাকায় প্রায় আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন কৃষকেরা।
এর আগে টমেটো ও আমের ওপর ‘বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহার কর, কৃষকের জীবন বাঁচাও’ স্লোগান দিয়ে কৃষকরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এসময় কৃষিবিরোধী এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি জানিয়ে স্লোগান দেন তারা।
কর্মসূচিতে অংশ নিয়ে কৃষক রফিকুল ইসলাম বলেন, টমেটোজাত বিভিন্ন পণ্যে ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এতে বিক্রি কমেছে। বেশি দামে ফসল উৎপাদন করে কম দামে বিক্রি করতে হচ্ছে। এক বিঘা জমির ৫০ হাজার টাকার টমেটো ২০ হাজার টাকায়ও বিক্রি হচ্ছে না। ফলে চাষিরা লোকসানে পড়ছি। অবিলম্বে এ ভ্যাট প্রত্যাহার করতে হবে।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু, আমানউল্লাহ, হাফিজুর রহমান, মইনুল ইসলাম প্রমুখ।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত