বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক আহসান হাবীবকে প্রত্যাহার  

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:০০ |  আপডেট  : ৩০ জুলাই ২০২৬, ২২:৫৪

সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে প্রত্যাহার করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আহসান হাবীবকে পদ থেকে সরিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলামকে বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত