বৃহস্পতিবারের মধ্যে কোনো পুলিশ যোগ না দিলে ধরা হবে তাঁরা চাকরিতে ইচ্ছুক নন: স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ১৬:০৩ | আপডেট : ৯ জুন ২০২৬, ১৭:৫১
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশের যেসব সদস্য এখনো কাজে যোগ দেননি, তাঁদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার। বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ যোগ না দেন, তাহলে ধরে নেওয়া হবে তাঁরা চাকরিতে ইচ্ছুক নন।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম সচিবালয়ে আসেন তিনি।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। সেদিন রাতে বঙ্গভবনে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের ১৪ জন শপথ নেন। আজ এই সরকারের আরও দুই উপদেষ্টা শপথ নিলেন। অন্তর্বর্তীকালীন সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন এম সাখাওয়াত হোসেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত