জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপির সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৫:১০ |  আপডেট  : ১১ জুন ২০২৬, ১৬:১৫

জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া টেকসই ও মসৃণ করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর অধিকতর সহায়তা চেয়েছে বাংলাদেশ।

বুধবার (১০ জুন) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের বার্ষিক অধিবেশনে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। সেখানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, চলতি বছরের জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক শাসনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এ প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউএনডিপির ‘ব্যালট (BALLOT) প্রকল্প’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রাষ্ট্রদূত নোমান চৌধুরী আরও বলেন, নতুন সরকারের অগ্রাধিকার হলো সুশাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আইনের শাসন প্রতিষ্ঠা। এ লক্ষ্য অর্জনে ইউএনডিপির সহযোগিতা আরও জোরদারের প্রয়োজন রয়েছে।

বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ উল্লেখ করে তিনি গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)-সহ বিভিন্ন আন্তর্জাতিক জলবায়ু তহবিলে প্রবেশাধিকার বাড়াতে ইউএনডিপির কারিগরি সহায়তা সম্প্রসারণের আহ্বান জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত