বিমানবন্দর সড়কে যান চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ১২:৩০ |  আপডেট  : ৩ আগস্ট ২০২৬, ২০:২২

যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সড়ক উন্নয়ন কাজ চলমান রাখার কারণে জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দশনা জারি করেছে বিআরটি।

বিআরটির প্রকল্প পরিচালক এ, এস, এম, ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রোববার (২৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। এজন্য যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত ওই করিডোরে চলাচলরত জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সবার সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করা হয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত