বিজয় সরণিতে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবাহী ট্রাক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ১১:৫০ |  আপডেট  : ৩ নভেম্বর ২০২৬, ০৭:২১

রাজধানীর বিজয় সরণি এলাকায় একটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে বালুবাহী ট্রাক। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকারটি। ভেতরে আটকা পড়েন চালক সোহেল রানা।

মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিজয় সরণি সিগনালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেজগাঁও ফ্লাইওভার থেকে নেমে বিজয় সরণির দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। অন্যদিকে জাহাঙ্গীর গেটের দিক থেকে আসছিল বালু ভর্তি একটি ট্রাক। বিজয় সরণি সিগনালে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ট্রাফিক পুলিশের ছাউনিতে। উল্টে পড়ে প্রাইভেটকারের উপর। এতে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। এসময় ভেতরে আটকা পড়েন প্রাইভেটকারের চালক সোহেল রানা। ভেতরে তিনি একাই ছিলেন।

গাড়ির দরজা কেটে প্রায় ১ ঘণ্টা পর তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর হাসপাতালে পাঠানো হয় সোহেলকে। ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের উপস্থিতিতে রেকারের মাধ্যমে ট্রাকটি সরানো হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত