বাড়িতে থেকেও গুলিতে নিহত শিশুদের জন্য ক্ষতিপূরণ চেয়ে রিট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১৬:৩৯ | আপডেট : ৩ আগস্ট ২০২৬, ০৯:৩০
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় নিজ বাসা-বাড়িতে, অর্থাৎ আঙিনা বা বারান্দায় থাকা অবস্থায় গুলিতে নিহত প্রতিটি শিশুর পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার রিটটি দায়ের করেন।
রিট আবেদনে তিন সদস্যের একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এসব মৃত্যুর কারণ উদঘাটন করে দায়ীদের জন্য শান্তির নির্দেশনা চাওয়া হয়েছে।
পত্রিকায় প্রকাশিত সংবাদে আসা মৃত শিশুদের নাম রিটে উল্লেখ করা হয়েছে।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত