বাগেরহাটে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোটার বাগেরহাট:
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৩ | আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৮:০০
বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষীখালী ব্রিজ নির্মাণকাজ দ্রæত শুরুর দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এসময় তারা এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে প্রত্যাহারেরও দাবি জানান। শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর মোড়ে এ মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুলসহ স্থানীয়রা। বক্তারা বলেন, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ২ বছর আগে লক্ষীখালী ব্রিজ নির্মাণকাজ শুরু হওয়ার কথা থাকলেও কাজের অগ্রগতি নেই। এদিকে পুরনো ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ব্রিজের ২ পাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। বক্তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল, সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে প্রকল্পের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগের তদন্ত ও এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় এলজিইডি অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত