বাগেরহাটে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা, বিএনপি নেতা গুরুতর আহত
স্টাফ রিপোটার,বাগেরহাট
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৫:০৩ | আপডেট : ১০ জুন ২০২৬, ১৬:১২
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে এক নৃশংস হামলার ঘটনায় ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই হামলায় ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়লকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল ৯ জুন (২০২৬) বুধবার রাত আনুমানিক ১০টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল মোটরসাইকেল যোগে ব্যবসার উদ্দেশ্যে বারুইপাড়া থেকে ফকিরহাটের দিকে রওনা হন। পথিমধ্যে তারা বারুইপাড়া ইউনিয়নের আরপাড়া গ্রামে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে বাদল মোড়লকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং আব্দুল্লাহ মোড়লকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রæত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আব্দুল্লাহ মোড়লের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয।
পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই হত্যাকান্ডের সাথে জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ:
এই বর্বরোচিত হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা, গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও কমিটির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম এবং অঙ্গ সংগঠনের নেতৃবিন্দরা। এক শোকবার্তায় তিনি নিহত বাদল মোড়লের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসপ্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তিনি এই ঘটনার পেছনে থাকা দুষ্কৃতিকারীদের অবিলম্বে চিহ্নিত করে দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত