বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে রিজার্ভ বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৬ |  আপডেট  : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৯

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানকে বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।
ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পেয়েছেন। চলতি অর্থবছরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকটের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালনকারী শীর্ষ কর্মকর্তার পদে পরিবর্তন এল।

বিজ্ঞাপন

কাজী ছাইদুর রহমান ২০২০ সালের ২২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হন।

এ ছাড়া তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, ঋণ ব্যবস্থাপনা বিভাগ, দুটি ব্যাংকিং পরিদর্শন বিভাগ, মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ, ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি ও গ্রাহক পরিষেবা বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, মানবসম্পদ বিভাগ ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব পালন করছেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত