বর্ণিল আয়োজনে সিরাজদিখানে বাংলা নববর্ষ উদযাপন
লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ২০:৪৩ | আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫০
বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাংলা নববর্ষ উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে মুন্সীগঞ্জ -১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ মোঃ আব্দুল্লাহ,সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ, সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বারি,সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ(ওসি) আব্দুল হান্নান সহ হাজারো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই শোভাযাত্রায় । অনুষ্ঠানে লোকজ সংগীত, নৃত্য পরিবেশনা এবং ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী রুম্পা ঘোষ বলেন, বাংলা নববর্ষ আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের শিকড়কে স্মরণ করি এবং নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাই। সকলের অংশগ্রহণে এ আয়োজন আরও সফল ও প্রাণবন্ত হয়েছে।
মুন্সীগঞ্জ -১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, আমরা বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করছি। এটি শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং বাঙালি জাতির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। বাংলা সনের সূচনা হয়েছিল মুঘল স¤্রাট আকবরের আমলে, কৃষকদের খাজনা আদায়ের সুবিধাথের্ যা আজ আমাদের জাতীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। সিরাজদিখান উপজেলা প্রশাসনের উদ্যোগে আজকের এই আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলার আয়োজন আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে। এতে অংশগ্রহণ করেছে সর্বন্তরের মানুষ শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ জনগণ। বাংলা নববর্ষ আমাদের শিখায় সম্প্রীতি, ঐক্য ও নতুন আশায় এগিয়ে যাওয়ার বার্তা। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলি। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা।স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উৎসব সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত