বান্দররবান

বন্দুক চেক করতে গিয়ে বন্ধুর গুলিতে নিহত পর্যটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১১:৩০ |  আপডেট  : ১ আগস্ট ২০২৬, ১৫:০১

বান্দরবানের আলীকদমে গাদা বন্দুক (একনলা বন্দুক) ফায়ার হয় কি না পরীক্ষা করতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে আলীকদম-মিয়ানমার সীমান্তের কুরুকপাতা ৯ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ত্বহা বীন আমিন (২৪) ঢাকার ডেমরা সাইনবোর্ড এলাকার মো. আলামীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ১০-১২ জন বন্ধুবান্ধব মিলে আলীকদমের কুরুকপাতা ৯ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী পাড়ায় ভ্রমণে এসে আশ্রয় নেন পাহাড়ের একটি জুম ঘরে। জুম ঘরে একটি গাদা বন্দুক দেখতে পেয়ে বন্দুকটি দিয়ে ফায়ার হয় কি না পরীক্ষা করছিলেন তাদের একজন। সেই চিত্রের ভিডিও ধারণ করছিলেন তাদের অপর বন্ধু ত্বহা বীন আমিন। সেসময় মিস ফায়ার হয়ে বুকে গুলি লাগে তার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আলীকদম থানা পুলিশ।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সঙ্গীয় পর্যটকদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত