বনানীতে ভবনে অগ্নিকাণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১০:৫৭ | আপডেট : ৯ জুন ২০২৬, ১৩:৪৫
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (২১ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে একে একে ১১ ইউনিট পাঠিয়ে সেটা নিয়ন্ত্রণের কাজ চলছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জিয়াউর রহমান বলেন, চেয়ারম্যান বাড়ি আনন্দ টিভির ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে জানতে পেরেছি সেখানে বিভিন্ন ক্রেস্ট তৈরি করত। বিস্তারিত আরও পরে জানানো যাবে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, ওই ভবনের তৃতীয় তলায় এমিকন নামে একটি প্রতিষ্ঠানের ক্রেস্ট তৈরির কারখানা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত