ফুলবাড়ী সীমান্তে দুইদিনের পৃথক অভিযানে ২ লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক

  চন্দ্রনাথ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৭:২২ |  আপডেট  : ১ এপ্রিল ২০২৬, ১৫:৫৩

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা দুইদিনের পৃথক অভিযানে ২ লাখ ৭৬ হাজার ২০০ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করেছে।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত সোমবার (৩০ মার্চ) রাত ১০ টার দিকে ব্যাটালিয়নের অধিন রানীনগর বিওপি’র এবং একইদিন রাত ১১ টায় দাইনুর বিওপি’র বিজিবি সদস্যরা পৃথক তিনটি মাদক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন ১ হাজার ৯৪০ পিস ভারতীয় নেশা জাতীয় বড়ি, ৩৩৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ, ২৩  বোতল বাংলাদেশি মদ এবং ১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ মালিক বিহীন আটক করেন। আটককৃত মাদকদ্রব্যের মূল্য ২ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা।

একইভাবে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন ফুলবাড়ী উপজেলার রুদ্রানী বিওপি’র সদস্যরা গত রোববার (২৮ মার্চ) রাত ১১টায় বিজিবি চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশী মদ আটক করেন। আটককৃত মদের মূল্য ২৮ হাজার ৫০০ টাকা।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান বলেন, বিজিবি’র পক্ষ থেকে সীমান্তে সব ধরনের চোরালানা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নজাগ নজরদারী রয়েছে বিজিবি সদস্যদের।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত