আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৭:৪৫ | আপডেট : ১ এপ্রিল ২০২৬, ১৫:৫৩
বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই দুটি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে মাসিক আইন-শৃংখলা কমিটি ও মাসিক সাধারণ সভা একই স্থানে অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃংখলা কমিটিতে বক্তব্য রাখেন আদমদীঘি সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহম্মেদ, কৃষি অফিসার রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার নাহিদ ইসলাম, প্রকৌশলী রিপন কুমার সাহা, জনস্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ, সমবায় কর্মকর্তা আবু মুহাম্মাদ হাবিব উল্লাহ, সমাজসেবা অফিসার আল-আমিন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহির উদ্দিন তালুকদার, সান্তাহার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রমুখ। আইন-শৃংখলা সভায় চুরি ও মাদকের বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া, উপজেলার উন্নয়নে বার্ষিকী পরিকল্পনা, সরকারি পুকুর লিজ দেওয়া ব্যাপারে অবগত করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত