প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন

  বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১১:০১ |  আপডেট  : ১৩ জুন ২০২৬, ১১:৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই বিমানে যাত্রী হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দুই বাংলার পরিচিত মুখ ফারিণ কাজের পাশাপাশি প্রায়ই দেশের বাইরেও ভ্রমণ করেন। তবে ফারিণের জন্য এবারের বিদেশ ভ্রমণটা অন্যরকম চমকপ্রদ হয়েছে। 

মঙ্গলবার সকালে ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। আর একই ফ্লাইটে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ফারিণও। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন ফারিণ।

ফেজবুক পেইজে ফারিণ লেখেন, ‌‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন।’এই অভিনেত্রী আরও লেখেন, ‘ছবিটা আরেকটু ভালো হতে পারত তবুও তার সঙ্গে দেখা হওয়াতে আমি কৃতজ্ঞ।’

এছাড়া বাংলাদেশ বিমানের পাইলটদের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন ফারিণ। প্রতিষ্ঠানটির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘মনোমুগ্ধকর আতিথেয়তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ। ১৪ ঘণ্টা যেন ১৪ মিনিটেই কেটে গেল। আবারও আপনাদের সঙ্গে ভ্রমণের আশায় থাকছি।’অবশ্য ফারিণ তার গন্তব্য বিষয়ে কিছু জানাননি।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত