প্রথম দিনেই ৫ কোটি ৩২ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি করল আওয়ামী লীগ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ১৭:৫৯ |  আপডেট  : ৯ নভেম্বর ২০২৬, ১৫:৩১

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই দলের ফান্ডে এসেছে প্রায় ৫ কোটি ৩২ লাখ টাকা। মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এক হাজার ৬৪টি। শনিবার (১৮ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান। 

তিনি জানান, শনিবার সকাল থেকে সরাসরি এক হাজার ৫০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। একই সময়ে অনলাইনে বিক্রি হয়েছে আরও ১৪টি মনোনয়ন ফরম। সব মিলিয়ে মোট এক হাজার ৬৪ জন এদিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। 

আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম বাড়িয়ে এবার ৫০ হাজার টাকা করা হয়েছে। এতে মোট বিক্রির পরিমাণ ৫ কোটি ৩২ লাখ টাকা। 

 

ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত