পুনরায় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় দপ্তর উপ-কমিটির সদস্য হলেন খোন্দকার তারেক রায়হান

  বিশেষ সংবাদদাতা

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:০৯ |  আপডেট  : ৮ নভেম্বর ২০২৬, ২২:১৫

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় নির্বাচন পরিচালনা দপ্তর  উপ-কমিটির সদস্য হলেন ফেনী জেলার কৃতি সন্তান,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর উপ কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সাংবাদিক খোন্দকার তারেক রায়হান। তিনি প্রখ্যাত  সাংবাদিক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোজাম্মেল হকের ভাতিজা এবং বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা এ বি এম এনামুল হক খোন্দকারের বড় সন্তান।

খোন্দকার তারেক রায়হান ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের জাতীয় নির্বাচন পরিচালনা বিষয়ক দপ্তর উপ কমিটির সদস্য ছিলেন এবং অত্যন্ত সফলতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর উপ কমিটির সদস্য হিসাবে প্রতিনিয়ত দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য হিসাবে সফলভাবে কাজ করে যাচ্ছেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন।তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় সংগঠক হিসেবে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

গত ১২ ডিসেম্বর ঢাকার তেজগাঁওস্ত ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের জাতীয় নির্বাচন পরিচালনা দপ্তর  উপ-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কাজী জাফর উল্লাহর সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক সায়েম খান ,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর উপ কমিটির সদস্য খোন্দকার তারেক রায়হান সহ নির্বাচন পরিচালনা সংক্রান্ত কেন্দ্রীয় দপ্তর  উপ কমিটির অন্যান্য সকল সদস্য উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত