পাটুরিয়া ঘাটে যানবাহনসহ ফেরিডুবি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ১০:৩৭ |  আপডেট  : ৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৪

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে আমানত শাহ নামের একটি রো রো ফেরি ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত