পঞ্চগড়ে সঞ্চয় ব্যাংকের আয়োজনে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৫ |  আপডেট  : ৩ আগস্ট ২০২৬, ২২:৫৭

পঞ্চগড়ে পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার  সদর উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোঃ সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন।পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার আয়োজনে এ প্রশিক্ষণ চলবে দিনব্যাপী।

পল্লী সঞ্চয ব্যাংক পঞ্চগড় জেলা আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মোঃআজিজুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মাসুদ হাসান, প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার রাজিব বিশ্বাস, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি বক্তব্য দেন।বক্তারা বলেন, কোন কাজকে ছোট করে নয়, সব কাজকে সমানভাবে দেখতে হবে।পরিশ্রম করতে হবে তাহলেই সাফল্য আসবে।অনুষ্ঠানের সঞ্চালনা করেন,পল্লী সঞ্চয় ব্যাংক পঞ্চগড় সদর শাখা ব্যবস্থাপক মো. রওশনুজ্জামান।পঞ্চগড় পল্লী সঞ্চয় ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের সার্বিক তত্তাবধানে পঞ্চগড় জেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারীরা প্রশিক্ষণে অংশ নেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত