পঞ্চগড়ে বাড়ীতে অভিযান চালিয়ে পেট্রোল উদ্ধার, একজনের কারাদন্ড
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৮:৫৮ | আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ২০:৫৪
পঞ্চগড়ের বোদা উপজেলায় পাচঁপীর ইউনিয়নে পাঁচটি বাড়ীতে অভিযান চালিয়ে তিনশো লিটার পেট্রোল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।এসময় কাবুল মিয়া (৩৫)নামক এক ব্যক্তির বাড়ীতে তল্লাশিকালে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৪০ লিটার পেট্রোল পাওয়া যায়। এসময় তাকে সাত দিনের কারাদন্ড প্রদান করা হয়। তার বাড়ি পাঁচ পীর ইউনিয়নের বগুড়া পাড়া এলাকায়। বাবার নাম কুদ্দুছ আলী।
পুলিশ জানায় অভিযান চলাকালে অন্য সব আসামীদের না পাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম এসময় বিচার কার্য পরিচালনা করেন।
এ ব্যাপারে বোদা থানার উপপুলিশ পরির্দশক বাপ্পী কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অন্যান্য আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত