পঞ্চগড়ে ক্ষুদে বিজ্ঞানীদের নিয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ১৭:৩২ | আপডেট : ৮ এপ্রিল ২০২৬, ১৯:২৩
পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগি ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে ছিল ব্যাপক উচ্ছাস।দিনব্যাপী এ মেলা বুধবার(০৮এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলার আয়োজন করা হয়। মেলায় ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দারুন সব প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে।
তবে বেশিরভাগ প্রজেক্ট ছিলো জ্বালানি আবিষ্কার নিয়ে। কেউ প্লাস্টিক থেকে জ্বালানি, কেউ ব্যাকটেরিয়া থেকে বিদ্যুৎ, কেউ নবায়নযোগ্য জ্বালানির কলা কৌশল আবিষ্কার করে প্রদর্শন করে। আবার কেউ নিয়ে আসে রকেট।
পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান বলেন, মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবন দেখে আমরা বিস্মিত হয়েছি। এভাবেই ক্ষুদে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তিকে এগিয়ে যাবে। তবে প্রান্তিক পর্যায়ে বিজ্ঞান চর্চার জায়গা আরও প্রসারিত করার দাবি শিক্ষক শিক্ষার্থীদের। মেলা শেষে বিজয়ীদের মাঝে পূরষ্কার বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত