পঞ্চগড়ে পুলিশ অফিসার ও ফোর্সের প্যারেড গ্রাউন্ড অনুষ্ঠিত

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১৮:৪১ |  আপডেট  : ৭ মার্চ ২০২৬, ২০:২৬

পঞ্চগড় জেলা পুলিশ  আয়োজনে পুলিশ লাইন্স, প্যারেড গ্রাউন্ডে অফিসার ও  ফোর্সের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে ।  শনিবার ( ৭ মার্চ)  সকাল সাড়ে ৮ টায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম । এসময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করেন।

পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার  মোঃ রবিউল ইসলাম  পঞ্চগড় জেলা পুলিশের মটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, পঞ্চগড় পরিদর্শন শেষে দিক নির্দেশনা প্রদান করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার, (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা।

উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), সামুয়েল সাংমা, সহকারী পুলিশ সুপার (প্রবি)  মোঃ জোবায়ের ইসলাম আরআই, পুলিশ লাইন্স, জনাব মোঃ মিজানুর রহমান চৌধুরী, ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখা, কোর্ট ইন্সপেক্টর, সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত